Fair Information Practices
Fair information
Practices
ইসময়২৪.কম (esomoy24.com) ওয়েবসাইট ব্যবহার করার সময় পাঠক, ভিজিটর অথবা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। নিম্নোক্ত মাধ্যম থেকে সেবা গ্রহণের সময় তাঁদের যেসব ব্যক্তিগত তথ্য সংগৃহীত হয়, এই গোপনীয়তার নীতি সে সবের উপর প্রযোজ্য হবে।
গোপনীয়তা নীতি
গোপনীয়তা নীতিসংবলিত ইসময়২৪.কম (esomoy24.com) এর যেকোনো ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো ওয়েবসাইটে বা ইসময়২৪.কম (esomoy24.com) এর তৈরি করা ওয়েবসাইট বা কনটেন্টের ক্ষেত্রেই শুধু এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে। কোনো নকল ওয়েবসাইট, পেজ বা গ্রুপে প্রচারিত বা ইসময়২৪.কম (esomoy24.com) লোগো-সংবলিত ভুয়া কনটেন্টের ক্ষেত্রে এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে না।
ইসময়২৪.কম (esomoy24.com) যেভাবে তথ্য সংগ্রহ করে
ইসময়২৪.কম (esomoy24.com) নানা উদ্দেশ্যে পাঠকদের তথ্য সংগ্রহ করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, পাঠকদের সেবা দেওয়া বা সেবার মান উন্নত করা এবং বিপণন ও প্রচারণার উদ্দেশ্যে এসব তথ্য সংগৃহীত হয়। এসব তথ্যের মধ্যে আছে গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, বয়স, সামাজিক মাধ্যমের হিসাব ইত্যাদি (ইনফরমেশন বা তথ্য)।
নিম্নোক্ত যেকোনো ক্ষেত্রে পাঠক ইসময়২৪.কম (esomoy24.com) কে তথ্য সংগ্রহের সার্বিক সম্মতি প্রদান করেছেন এবং এই গোপনীয়তা নীতির সব শর্ত মেনে নিয়েছেন বলে ধরে নেওয়া হবে:
- জরিপ বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, সাইট বা পেজে লগইন করলে।
সংগৃহীত তথ্য প্রকাশ
ওয়েবসাইট পরিচালনা, ব্যবসা পরিচালনা ও গ্রাহকদের সেবা দেওয়ার প্রয়োজন ছাড়া পাঠকের ব্যক্তিগত তথ্যাবলি ইসময়২৪.কম (esomoy24.com) কারও কাছে বিক্রি অথবা আদান-প্রদান করে না। তবে পাঠকদের পছন্দ-অপছন্দ বুঝতে বা তাঁদের আরও ভালোভাবে সম্পৃক্ত করতে কিংবা গ্রাহকসংখ্যা বাড়াতে অভ্যন্তরীণভাবে পাঠকদের তথ্য পরস্পর আদান-প্রদান করা হতে পারে।
উল্লিখিত কারণের বাইরে অন্য কোনোভাবে পাঠকের তথ্য ব্যবহার করার প্রয়োজন হলে তার জন্য ইসময়২৪.কম (esomoy24.com) ওয়েবসাইট থেকে অনুমতি নেওয়া হবে। তবে বাংলাদেশের কোনো আইনি বাধ্যবাধকতা থাকলে তা মানার জন্য ইসময়২৪.কম (esomoy24.com) পাঠকের কাছ থেকে সংগৃহীত ব্যক্তিগত তথ্য প্রকাশ বা সরবরাহ করতে পারে।
এই গোপনীয়তার নীতিমালার বাইরে ইসময়২৪.কম (esomoy24.com) তার সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান, অধিভুক্ত কোম্পানি, পরামর্শক বা অংশীদারদের কাছে কিংবা যারা ইসময়২৪.কম (esomoy24.com) পক্ষ থেকে ব্যবসাসংক্রান্ত কাজ করে থাকে, তাদের কাছে পাঠকের তথ্য সরবরাহ করতে পারে; আবার আইনি প্রক্রিয়া বা অন্য কোনো ফোরামে নিজ স্বার্থ সংরক্ষণে এসব তথ্য আদান-প্রদান করা হতে পারে। অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে বা তেমন কোনো কাজের তদন্তে এসব তথ্য ব্যবহৃত হতে পারে। আমাদের বা কোনো ব্যক্তির প্রতি হুমকি এলে সে রকম পরিস্থিতিতেও এসব তথ্য ব্যবহৃত হতে পারে। ইসময়২৪.কম (esomoy24.com) এর নীতি বা ব্যবহারের শর্তাবলি লঙ্ঘনের ক্ষেত্রেও তা ব্যবহার করা হতে পারে। আমাদের সেবার শর্তাবলি মান্য করানোর লক্ষ্যেও এসব তথ্য ব্যবহার করা হতে পারে। এ ছাড়া গ্রাহকদের বিভিন্ন সেবা ও পণ্যের প্রস্তাব দেওয়ার লক্ষ্যেও এটি ব্যবহার করা হতে পারে। উল্লিখিত বা অন্য কোনো ক্ষেত্রে গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ বা বণ্টন করা হলে ইসময়২৪.কম (esomoy24.com) এর সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে এসব তথ্য কেবল ঘোষিত লক্ষ্যেই ব্যবহার করা হয়।
তথ্য সংরক্ষণ
পাঠক বা ভিজিটর ইসময়২৪.কম (esomoy24.com) এ অ্যাকাউন্ট খুললে তাঁদের তথ্য সংরক্ষণ করা হবে। এ ছাড়া নিজস্ব তথ্য সংরক্ষণ নীতির আলোকে ইসময়২৪.কম (esomoy24.com) আরও কিছুদিন তথ্য সংরক্ষণ করতে পারে। অ্যাকাউন্টের মেয়াদ শেষ হলে পাঠকের ব্যক্তিগত তথ্যাবলি মুছে ফেলা হবে। কোনো কারণে এসব তথ্য মুছে ফেলতে সাধারণ সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে। সে ক্ষেত্রে ইসময়২৪.কম (esomoy24.com) দায় থাকবে না।
তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও লিংক
ইসময়২৪.কম (esomoy24.com) এর ওয়েবসাইট ও অ্যাপে তৃতীয় পক্ষের পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দেওয়া হতে পারে। এই তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোর গোপনীয়তার নীতি পৃথক হতে পারে। তবে এটি করা বা না করার অধিকার ইসময়২৪.কম (esomoy24.com) এর হাতে থাকবে। বিজ্ঞাপনের বিষয়বস্তুতে কোনো ভুল, অসম্পূর্ণতা, সীমাবদ্ধতা থাকলে তার দায়দায়িত্ব ইসময়২৪.কম (esomoy24.com) গ্রহণ করবে না।
ভিজিটর বা পাঠক পৃথক লিংক, অ্যাপ্লিকেশন (অ্যাপ) বা ওয়েবসাইটে প্রবেশ করার কারণে তার তথ্য ফাঁস হলে— ইসময়২৪.কম (esomoy24.com) ওয়েবসাইটের লিংক বা কনটেন্টও যদি তার মাধ্যম হয়—তার দায়দায়িত্ব ইসময়২৪.কম (esomoy24.com) নেবে না।
কুকির ব্যবহার
ইসময়২৪.কম (esomoy24.com) পণ্য, প্রস্তাব, বিপণন, বিজ্ঞাপন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নের জন্য কুকি, ওয়েব বীকন বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করতে পারে। ব্রাউজারের সেটিংস থেকে আপনি কুকি নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারেন।
তথ্য সংগ্রহের উদ্দেশ্য
ইসময়২৪.কম (esomoy24.com) নানা উদ্দেশ্যে পাঠকদের তথ্য সংগ্রহ করে থাকে। এর মধ্যে রয়েছে সেবা প্রদান, সেবার মান উন্নত করা, ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করা, বিপণন ও প্রচারণা, এবং প্রয়োজন অনুযায়ী যোগাযোগ স্থাপন।
তথ্য প্রকাশ ও ভাগাভাগি
প্রয়োজন ছাড়া পাঠকের ব্যক্তিগত তথ্য কারও কাছে বিক্রি, ভাড়া বা আদান-প্রদান করা হয় না। তবে আইনগত বাধ্যবাধকতা, সেবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, নীতিমালা মান্য করানো, বা ব্যবহারকারীর সম্মতিতে তথ্য ভাগ করা হতে পারে।
বিশেষ সতর্কতা
ইসময়২৪.কম (esomoy24.com) নামে দেশে একাধিক নকল ওয়েবসাইট আছে, যেগুলোর মধ্যে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ এবং গ্রুপ অন্তর্ভুক্ত। ওই সব ভুয়া ওয়েবসাইট, পেজ বা গ্রুপে প্রচারিত কনটেন্টের দায় ইসময়২৪.কম (esomoy24.com) নয়।
তথ্য সংরক্ষণ ও মুছে ফেলা
পাঠক নিজের তথ্য মুছে ফেলা বা অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ করতে পারেন। তবে আইন, সুরক্ষা বা পরিচালনাগত কারণে কিছু তথ্য নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকতে পারে।
আন্তর্জাতিক ব্যবহার
দেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশ করলে, ব্যবহারকারীর দেওয়া তথ্য স্থানীয় আইন ও সেবা-সংক্রান্ত প্রয়োজন অনুযায়ী প্রক্রিয়াজাত হতে পারে।
নীতিমালা পরিবর্তন
ইসময়২৪.কম (esomoy24.com) তার নিজস্ব অভ্যন্তরীণ উপাত্ত ধারণ নীতি অনুসারে আরও কিছু সময়ের জন্য (৫ থেকে ৭ বছর) আপনার উপাত্ত সংরক্ষণ করতে পারে। অপ্রত্যাশিত ঘটনায় তথ্য মুছে ফেলার কাজটিতে কখনো স্বাভাবিকের চেয়ে বেশি সময়ও লাগতে পারে।
প্রত্যাহার করা
কোনো সময় কোনো পাঠক যদি ইসময়২৪.কম (esomoy24.com) এর বিপণনসংক্রান্ত ইমেইল গ্রহণ করতে না চান, তাহলে খুব সহজেই তিনি তা করতে পারবেন। প্রতিটি ইমেইলের নিচে আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করলেই সেটি হয়ে যাবে।
তথ্য ধারণ
যে পর্যন্ত ইসময়২৪.কম (esomoy24.com) এ আপনার অ্যাকাউন্ট থাকবে, ততক্ষণ অবধি আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে সংরক্ষণ করা হবে। আপনি তা মুছে ফেলার অনুরোধ করলে সেই প্রক্রিয়া সম্পন্ন করার সময়ের ওপর ভিত্তি করে এবং প্রয়োজনীয় আইন অনুসারে সম্ভবপর দ্রুততার সঙ্গে আপনার তথ্য মুছে ফেলা হবে।
তথ্য মুছে ফেলা
ইসময়২৪.কম (esomoy24.com) ব্যবহারকারীর উপাত্ত বা ডেটা মুছে ফেলার অধিকারকে সমর্থন করে। তবে এ ধরনের অনুরোধ জানানো ও তা কার্যকর করতে সময় লাগতে পারে।
আইন
ইসময়২৪.কম (esomoy24.com) এর গোপনীয়তা নীতি কিংবা এর সঙ্গে পাঠকদের সম্পর্ক ইত্যাদি নির্ধারিত হবে বাংলাদেশের বিদ্যমান আইনের আলোকে। তথ্য ব্যবহার, সংরক্ষণ, প্রকাশ, ফাঁস বা বিতরণ নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হলে বাংলাদেশের আদালতে তার মীমাংসা হবে।
প্রত্যাহারের অধিকার
কোনো পাঠক যদি ইসময়২৪.কম (esomoy24.com) এর বিপণনসংক্রান্ত ইমেইল গ্রহণ না করতে চান, তাহলে প্রতিটি ইমেইলের নিচে থাকা আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করে খুব সহজেই তা বাতিল করতে পারবেন।
নীতিমালার সংশোধন
গোপনীয়তার নীতির ধারা যে কোনো সময় সংশোধন, পরিবর্তন বা বাদ দেওয়ার অধিকার ইসময়২৪.কম (esomoy24.com) সংরক্ষণ করে। পরিবর্তিত নীতি তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। পরিবর্তনের পর ওয়েবসাইটে প্রবেশ করলে ধরে নেওয়া হবে, ব্যবহারকারী নতুন নীতিমালা মেনে নিয়েছেন।
পাঠকদের প্রতি আহ্বান
পাঠকরা যেন সময় সময় এই নীতি পর্যালোচনা করেন। তাহলে তাঁরা বুঝতে পারবেন, আমরা কীভাবে তথ্য সংগ্রহ ও ব্যবহার করি এবং কার সঙ্গে তা বিনিময় করি।
যোগাযোগ
এই নীতির বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন: news.esomoy24@gmail.com